চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজনকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচজন কর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির করিম বাবুলকে লাঞ্ছিতের ঘটনায় জড়িত থাকার দায়ে তাঁদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত ছাত্রলীগের কর্মীরা হলেন রুবেল দে, মেহরাজ, আসিফ, শুভ ও সোহেল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) জয়দেব নন্দী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বহিষ্কৃতদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনি ব্যবস্থা  নিতে বলেন।

৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে নাছির করিম বাবুলকে লাঞ্ছিত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।