চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ঝরনা থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদ ভবনের পেছনে অবস্থিত পাহাড়ি ঝরনা থেকে সাইফুল ইসলাম নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সাইফুল নগরের হামজারবাগ এলাকায় অবস্থিত ইউসেপ মোমেনবাগ বিদ্যালয়ের ছাত্র। তার পরিবার আমিন জুট মিল এলাকার আলী নগর বস্তিতে বসবাস করে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল শনিবার বিকেলে তার বিদ্যালয়ের নয়জন ছাত্রকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসে। তারা প্রাকৃতিক ঝরনা দেখতে যায়। সেখানে সবাই সাঁতার কাটতে নামে। পরে সবাই ঝরনা থেকে উঠলেও সাইফুল ওঠেনি। খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সহপাঠীরা চলে যায়।গতকাল রোববার সকালে ওই পাহাড়ি ঝরনায় একটি লাশ ভেসে ওঠে।