চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত তিন শিক্ষকের স্মরণসভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত তিন জ্যেষ্ঠ শিক্ষকের স্মরণসভা গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি এ স্মরণসভার আয়োজন করে।সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। সমিতির সভাপতি রাশেদ মনোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি ইন্দ্রজিৎ কুণ্ডু, একই বিভাগের শিক্ষক এ এফ ইমাম আলী, ইফতেখার উদ্দিন চৌধুরী, ওবায়দুল করিম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল আলম তালুকদার প্রমুখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আজিজ খান, সমাজতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক মাহবুব উল্লাহ ও আবুল কাশেম চৌধুরী সম্প্রতি মৃত্যুবরণ করেন।