চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তন আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।আধুনিক মালয়েশিয়ার রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়ার জন্য আগামী ৩ এপ্রিল এ বিশেষ সমাবর্তনের দিন ধার্য করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিশেষ সমাবর্তন আপাতত স্থগিত করার জন্য মাহাথির মোহাম্মদের দপ্তর থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ সমাবর্তনের সময়সূচি পরে নির্ধারণ করা হবে।’