চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহপরিচারিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ মামলার কাগজপত্র হাতে পেয়ে এই সাময়িক বরখাস্তের আদেশ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর নিজস্ব ক্ষমতাবলে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন। এদিকে ওই শিক্ষকের সাময়িক বরখাস্তের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে তাঁরা তিন দিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। সর্বশেষ গতকাল সকালেও একই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।গত শুক্রবার বিকেলে স্ত্রী ও গৃহপরিচারিকার অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ওই শিক্ষককে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।