চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাশের পাহাড়িকা হাউজিং সোসাইটি এলাকায় মাজেদা ম্যানশনে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাসায় চুরি হয়েছে। গত সোমবার দুপুরে ভবনটিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আতিকুর রহমানের বাসায় ওই চুরি হয়।জানা যায়, ওই শিক্ষকের ভাড়াটে বাসা থেকে একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, দুটি মুঠোফোনের সেট, নগদ ১০ হাজার টাকা, দুটি ইন্টারনেট মডেম ও অন্যান্য মালামাল খোয়া গেছে।আতিকুর রহমান বলেন, ‘দুপুরে ওই সময় আমি বিভাগে ছিলাম। চোর এই সুযোগে বাসার তালা ভেঙে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।’বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় জড়িত লোকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।