চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রবির ইন্টার্নশিপ চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে বেসরকারি মুঠোফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এ বিষয়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ও রবি কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ এবং রবির পক্ষে প্রধান মানবসম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নাসিম হাসান, রবির ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান হামিদ কোরাইশী, ভাইস প্রেসিডেন্ট ফরহাদ মাহবুব, ভাইস প্রেসিডেন্ট তাওহীদুল ইসলাম, মহাব্যবস্থাপক শারমিন সুলতানা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজিদ হোসেন প্রমুখ।