চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সাত ছাত্রনেতা বেকসুর খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে অপহরণ এবং একজনকে গুমের অভিযোগে করা মামলায় চাকসুর ভিপিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সাবেক সাতজন নেতা বেকসুর খালাস পেয়েছেন। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিনুল হক গত রোববার এ রায় দেন।খালাসপ্রাপ্তরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের তত্কালীন সভাপতি অভিজিত কুমার ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি একরাম হোসেন, চাকসুর ভিপি নাজিমউদ্দিন, ছাত্রলীগের নেতা মোহাম্মদ শামীম, জাতীয় ছাত্রসমাজের সভাপতি আবদুল হামিদ, আনোয়ার হোসেন ও সারোয়ার হোসেন।