স্টুডিওতে বৈদ্যুতিক গোলযোগের কারণে গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় দুই ঘণ্টা বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ ছিল।বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক প্রকৌশলীর দায়িত্বে থাকা সহকারী বেতার প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘অতিরিক্ত চাপের (ওভার লোড) কারণে সম্ভবত ফিউজটি জ্বলে যায়। পরে সরাসরি সংযোগ দিয়ে আমরা এটি চালু করেছি। এখন আর কোনো সমস্যা নেই।’চট্টগ্রাম বেতার সূত্র জানায়, গতকাল সকাল ছয়টা ৩২ মিনিট থেকে আটটা ২০ মিনিট পর্যন্ত অনুষ্ঠান সম্প্রচার বন্ধ থাকে। সকাল সাড়ে ছয়টায় বেতারের প্রথম অধিবেশনের উদ্বোধনী ঘোষণার কয়েক মিনিট পর হঠা ৎ স্টুডিওর বিদ্যু ৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বেতার প্রকৌশলীরা অনেকক্ষণ চেষ্টার পর পুড়ে যাওয়া কানেকটর খুলে সরাসরি সংযোগ দেওয়ার পর আবার অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।জানা গেছে, ওই সময় বেতারের এফএম ও মিডিয়াম ওয়েভের কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সম্প্রচার হয়নি। সেগুলো হলো: বিবিসি, ডয়েচে ভেলের খবর, স্থানীয় বাংলা সংবাদ এবং ঢাকা থেকে সম্প্রচারিত ইংরেজি সংবাদ।