প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ২৭৯ পরীক্ষার্থী। গতকাল সোমবার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় মোট ১ লাখ ১ হাজার ৪২২ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ১ হাজার ১৪৩ জন। অনুপস্থিত ছিল ২৭৯ জন।
মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ১৬৯টি কেন্দ্রে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কারের ঘটনা ঘটেনি।