চট্টগ্রাম বোর্ডে আবেদন করেছে ৯৭৮৬ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ৯ হাজার ৭৮৬ পরীক্ষার্থী।
গত ৩০ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, পুনর্নিরীক্ষণের ফল ২০ জুন প্রকাশিত হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানায়, এবার গণিত বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য সবচেয়ে বেশি ৪ হাজার ২৮৬টি আবেদন জমা পড়েছে। এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে ১ হাজার ৮৯১ জন। আর ইংরেজি ও বাংলা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে যথাক্রমে ১ হাজার ৬৪৬ ও ১ হাজার ৫৩৭ পরীক্ষার্থী।