চট্টগ্রাম বোর্ডে এ বছর পরীক্ষার্থী ৮৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আজ থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮৫ হাজার। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে প্রায় আট হাজার। ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘এ বছর পরীক্ষা কার্যক্রম তদারকিতে থাকবে ৫০টি সাধারণ ও ১২টি বিশেষ পর্যবেক্ষক দল।’বোর্ড সূত্রে জানা যায়, এ বছর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৪৬টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯৪০টি বিদ্যালয়ের ৮৫ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।