প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার অপরাধে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গতকাল বুধবার চট্টগ্রামে দুজনকে বহিষ্কার করা হয়েছে। এদের একজন রাঙামাটি জেলার কাউখালী উচ্চবিদ্যালয় কেন্দ্র ও অপরজন লোহাগাড়া উপজেলার শাহপীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।এ ছাড়া চট্টগ্রাম বোর্ডের সব খানেই পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলে বোর্ড সূত্রে জানা যায়।এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, কাউখালী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়। লোহাগাড়া উপজেলার শাহপীর উচ্চবিদ্যালয় কেন্দ্রের অপর পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র হলের বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণ হলে তাঁকেও বহিষ্কার করা হয়।