চট্টগ্রাম বোর্ডে দ্বিতীয় দিনে অনুপস্থিত ৫৬৩ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বোর্ডে ৫৬৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ড সূত্রে জানা যায়, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৬ হাজার ১৭৮ জন। মোট পরীক্ষার্থী ছিল ৪৬ হাজার ৭৪১ জন।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, গতকাল কোথাও কোনো সমস্যা হয়নি। কোথাও কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হয়েছে।