চট্টগ্রাম বোর্ডে নতুন চেয়ারম্যানের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ আলী চৌধুরী। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের সচিব মুহাম্মদ নুরুল হুদা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, মো. মঈন উদ্দিন, আবুল মনছুর ভূঁইয়া, কর্মচারী পরিষদের সভাপতি মো. সিম উদ্দিন, মো. জাহেদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন বোর্ডের উপসচিব মোহাম্মদ মাহবুব হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের অধ্যক্ষ মো. আবদুল গোফরান, সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দত্তসহ বিভিন্ন কলেজের শিক্ষক, বোর্ডের কর্মকর্তা-কর্মচারী।