চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে দুজন বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার নকল করার দায়ে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা দুজনই রাঙামাটি জেলার রাজস্থলী কলেজের পরীক্ষার্থী। গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। বোর্ড সূত্রে জানা যায়, রাজস্থলী কলেজের একজন ছাত্র ও ছাত্রীকে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার করা হয়। চট্টগ্রাম বোর্ডে গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৫৪০ জন শিক্ষার্থী। এবার মোট পরীক্ষার্থী ৪৬ হাজার ৭৪০ জন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, রাজস্থলী কলেজের দুজন শিক্ষার্থী বহিষ্কৃত হওয়া ছাড়া আর কোথাও কোনো সমস্যা হয়নি। পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।