চট্টগ্রাম বোর্ডের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীন ১৫২টি কেন্দ্রে আজ রোববার থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বোর্ড কর্তৃপক্ষ এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।এ প্রসঙ্গে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। আশা করছি, আমরা সুচারুভাবে পরীক্ষা-কার্যক্রম শেষ করতে পারব।’ বোর্ড সূত্র জানায়, এ বছর বোর্ডের অধীন ৯৫৭টি বিদ্যালয়ের মোট ৮৬ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ১৬ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ১৯ হাজার ৪২৬ এবং বাণিজ্য বিভাগের ৫১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী রয়েছে। চট্টগ্রাম বোর্ডে ১৫২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণের জন্য ৫৫ জনের একটি সাধারণ এবং ১২ সদস্যের বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হয়েছে।