চট্টগ্রাম বোর্ডের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বোর্ডের অধীনে আজ রোববার থেকে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষার সব প্রস্তুতি নেওয়া শেষ হয়েছে বলে জানা গেছে। এ বছর চট্টগ্রাম বোর্ডের ১৯৩টি কেন্দ্র থেকে এক লাখ ৩৬ হাজার ৫১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।এ ব্যাপারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ অনুমতিসহ বোর্ডের বর্তমান পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৬ হাজার ৫১১ জন। এর আগে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৩৬ হাজার ৩৩৩ জন। বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পাঁচটি বিশেষ ভিজিল্যান্স দল বিভিন্ন কেন্দ্র পর্যবেক্ষণ করবেন। সেকশন অফিসার থেকে শুরু করে বোর্ডের সচিব পর্যন্ত বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন এসব দলে। পাঁচটি দলের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বোর্ডের চেয়ারম্যান।চট্টগ্রাম বোর্ডে এ বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৩ হাজার ৯৭৬ জন। গত বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ চার হাজার ৬৬৬ জন। জানা যায়, বোর্ডের ১৮২টি কেন্দ্রের মধ্যে এ বছর দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। এ ছাড়া নতুন করে ১৩টি কেন্দ্র তালিকাভুক্ত হয়েছে।