চট্টগ্রাম বোর্ডের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গতকাল বুধবার সকালে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বোর্ড। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী। পরীক্ষার বিভিন্ন নিয়ম-কানুন ও নির্দেশনা তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্রবত দাশ, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মাহবুবা বেগম প্রমুখ।