চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান।
ছাত্রদের আজ বিকেলে ও ছাত্রীদের কাল সকালের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে।