চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে চাকরি ডটকম-এর সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে অনলাইন জব পোর্টাল চাকরি ডটকম ও প্রথম আলো বন্ধুসভা। সেমিনারে সহযোগী পার্টনার ছিল প্রথম আলোর শুক্রবারের ক্রোড়পত্র চাকরিবাকরি।
সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক মিয়াজি। তিনি বলেন, এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা চাকরির ব্যাপারে দিকনির্দেশনা পাবেন।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন পিএইচপি গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ও প্রশাসক (মানবসম্পদ) আহমেদ সেপার উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ফাহাদ বিন কাদের, চাকরি ডটকমের হেড অব বিজনেস মো. রেদওয়ান-উল-হক প্রমুখ।