চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক বায়ো-ইনফরমেটিক্স ও ডিএনএ বারকোডিং-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফজুল বারী। বিশেষ অতিথি ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক শংকর কুমার ঘোষ, মৃণাল কান্তি ও চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পোলট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক কাজী মো. কমরউদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক বদরুল আমিন ভূঁইয়া। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআরবিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন।