চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন (২০১০-১১) প্রকাশিত হয়েছে গতকাল শনিবার বিকেলে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২২তম অধিবেশনে এর মোড়ক উন্মোচন করেন উপাচার্য এ এস মাহফুজুল বারি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সোমেন দেওয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলী আশরাফ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রেসিডেন্ট নূর মোহাম্মদ মোল্লা প্রমুখ।বার্ষিক প্রতিবেদন বিষয়ে বক্তব্য দেন কমিটির সদস্য ও গবেষণা পরিচালক আশিকুর রহমান, লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান ও সহকারী পরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান।