চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ২০১১-২০১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দুটি অনুষদের ১২৫টি আসনের জন্য পরীক্ষায় অংশ নেবেন এক হাজার ৯৬৭ জন শিক্ষার্থী।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০০০১ থেকে ১১৪২৪ পর্যন্ত রোল নম্বরধারী পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর ১১৪২৫ থেকে ১১৪৪৮ এবং ৫০০০১ থেকে ৫০৫৫০ পর্যন্ত রোল নম্বরধারী পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে।প্রশাসন সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ফলাফল একই দিন বিকেল পাঁচটায় প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ ডিসেম্বর মেধাতালিকা থেকে এবং ১৯ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি করা হবে।