চট্টগ্রাম ভেটেরিনারির নতুন উপাচার্য হলেন মাহফুজুল বারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ এস মাহফুজুল বারী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের শিক্ষক। গতকাল বুধবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র জমা দেন। নতুন উপাচার্য মাহফুজুল বারী প্রথম আলোকে বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে যোগ দেব। দায়িত্ব নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সচল করা। এ জন্য আমি সব ছাত্রছাত্রী ও শিক্ষকের সহযোগিতা কামনা করছি।’এর আগে ৪ নভেম্বর সাবেক উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের চার বছরের দায়িত্ব শেষ হয়। তবে গত ২০ দিন উপাচার্য পদে কেউ দায়িত্ব পালন করেননি।