প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় আজ শনিবার থেকে খুলছে। গতকাল শুক্রবার নতুন উপাচার্য আবু সালেহ মাহফুজুল বারী সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। এ সময় ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্দোলনের কারণে প্রায় ছয় মাস ক্যাম্পাস বন্ধ ছিল।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের সঙ্গে আন্দোলনকারী ছাত্রলীগ নেতারা বৈঠক করেন। এ সময় তাঁরা কর্মসূচি স্থগিত করতে সম্মত হন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য গতকাল দুপুরে ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেন। এ সময় তিনি ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সহযোগিতা চান। আন্দোলনকারী ছাত্রলীগের নেতারা উপাচার্যকে সহযোগিতা করার আশ্বাস দেন।