চট্টগ্রাম, মংলা ও কক্সবাজারে ৩ নম্বরসতর্কসংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সঞ্চরণশীল মেঘমালার কারণে সোমবার রাত ও গতকাল সারা দিন চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।