চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এই কমিটি বাতিল করা হয়েছে বলে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।জানা গেছে, ১৯৯৭ সালে সর্বশেষ যুবদলের চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর কমিটি গঠনের নিয়ম রয়েছে। শিগগিরই নতুন কমিটি গঠন করা হবে। তিন নেতাকে বহিষ্কার: সংগঠনের কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তার অভিযোগে যুবদলের কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন গোলাম রব্বানী, এমদাদ খান ও মোনায়েম মুন্না। যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।