চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্য মেলা শুরু ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার চার বছর পর প্রথমবারের মতো বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আগামী ৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। চট্টগ্রাম নগরের হালিশহর আবাহনী মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাণিজ্য মেলার ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ও এক্সপোর্ট ফেয়ার (বিআইটিইএফ-২০১৪) শিরোনামে এ মেলার আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান জানান, বাণিজ্যর পাশাপাশি রপ্তানিকে উৎসাহিত করতে মেলায় একটি রপ্তানি জোন থাকবে।
সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভুঁইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন চেম্বারের জে৵ষ্ঠ সহসভাপতি মাহবুব চৌধুরী, পরিচালক আবুল বশর চৌধুরী, এম এ মালেক, এনামুল হকসহ অনেকে।