চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন এমএলএসএস পদে চাকরির জন্য এক আবেদনকারী। টুটুল দে নামের ওই আবেদনকারী তাঁর আইনজীবী সনজিব কান্তি চৌধুরীর মাধ্যমে ২৪ জানুয়ারি এ নোটিশ পাঠান।নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বাতিল করতে অনুরোধ করা হয়েছে। তা না হলে হাইকোর্টে এই নিয়োগ-প্রক্রিয়ার বিরুদ্ধে রিট করা হবে বলে ওই আইনি নোটিশে বলা হয়।উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ গত জুলাই মাসে পত্রিকায় এমএলএসএস নিয়োগের বিজ্ঞাপন দেয়। জানুয়ারিতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ৭৪ জনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়। টুটুল দে ওই পদের একজন প্রার্থী ছিলেন।ওই নিয়োগ যথাযথ আইন মেনে করা হয়নি বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালের পরিচালকের কার্যালয় এই নোটিশ গ্রহণ করেছে বলে জানা গেছে।