চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস সাত দিন বন্ধ থাকার পর আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ খুলছে। গতকাল রোববার খুলে দেওয়া হয়েছে ছাত্রাবাস।গত ২১ অক্টোবর ছাত্রদলের কর্মী আবিদুর রহমান হত্যাকাণ্ডের পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরে মেডিকেল কলেজের এই ছাত্র নিহত হয়েছিলেন। এরপর কলেজ বন্ধ ঘোষণার পাশাপাশি একই সঙ্গে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।আবিদ হত্যাকাণ্ডের পর মেডিকেল কলেজের ২২ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে আবিদের পরিবার মামলা করে। গতকাল ছাত্রাবাস খুলে দেওয়ার আগে ছাত্রাবাসের প্রতিটি কক্ষে একাডেমিক কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে পুলিশ তল্লাশি চালায়।এ প্রসঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘দুপুরে তল্লাশি শেষে ছাত্রদের ছাত্রাবাসে ঢুকতে দেওয়া হয়। ক্যাম্পাসে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড চালালে গ্রেপ্তার করা হবে।’