চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬০ বছর পূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেকড়ের টানে প্রিয় প্রাঙ্গণে’ শীর্ষক স্লোগানে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিএমসি ডে’ উৎসব। কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দুই দিনের এ অনুষ্ঠান শুরু হয়।
গতকাল বেলা ১১টায় চমেক ক্যাম্পাসে বৃক্ষ রোপণ করেন চিকিৎসকেরা।
এ ছাড়া বিকেলে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রাতে কলেজ মাঠে ছিল সাংস্কৃতিক আয়োজন।
সিএমসি ডে উপলক্ষে আজ মঙ্গলবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সাত চিকিৎসক ও দুই কর্মচারীকে সম্মাননা প্রদান করা হবে।
তাঁরা হলেন মুক্তিযুদ্ধে ডা. শাহ আলম বীর উত্তম (মরণোত্তর), চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক এল এ কাদেরী, চিকিৎসা ক্ষেত্রে অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, চিকিৎসা প্রশাসনে অধ্যাপক এম এ ফয়েজ, রাজনীতিতে সাংসদ আফসারুল আমীন, সাংসদ মোজাম্মেল হক ও বদিউজ্জামান ভূঁইয়া।
দুই কর্মচারী আবুল মনসুর ও বিনোদ বিহারিকে আজীবন সম্মাননা দেওয়া হবে।