চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সোমবার রাত নয়টা থেকে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোগীর স্বজনের সঙ্গে এক ইন্টার্ন চিকিৎসকের কথাকাটাকাটির প্রতিবাদে এই কর্মবিরতি করছেন তাঁরা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএস) যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষ্য, হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডের সিসিউ ব্লকে এক রোগীর স্বজনের সঙ্গে আকলিমা আফসানা নামে এক ইন্টার্ন চিকিৎসকের কথা কাটাকাটি হয়। স্বজনদের রোগীর পাশে ভিড় জমাতে নিষেধ করলে কথাকাটাকাটি হয়। এর প্রতিবাদে রাত থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন।
গতকাল রাতেই ওই রোগীকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত রোগীর স্বজনদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।