চট্টগ্রাম মেডিকেলে গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী গুলিবিদ্ধ মিয়ানমারের এক নাগরিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় কালা হোসেন (৫০) নামের ওই ব্যক্তি মারা যান। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিয়ানমার থেকে আহত অবস্থায় গুলিবিদ্ধ অবস্থায় অনুপ্রবেশ করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে আটক করে। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জহিরুল আরও জানান, চমেক হাসপাতালে গ্রেপ্তার অবস্থায় আরও দুই রোহিঙ্গা নাগরিকের চিকিৎসা চলছে।