চট্টগ্রাম মেডিকেলে মুঠোফোন ছিনতাইয়ের সময় ধরে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার এক রোগীর স্বজনের মুঠোফোন ছিনতাইকালে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটক ব্যক্তির নাম মো. রাসেল (২২)। জানা গেছে, গতকাল বিকেলে হাসপাতালের প্রধান ফটকে এক রোগীর স্বজনের মুঠোফোন ছিনতাই করে পালানোর সময় আশপাশের লোকজন রাসেলকে ধরে ফেলেন। পরে পিটুনি দিয়ে তাঁকে পুলিশে সোপর্দ করেন।পাঁচলাইশ থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা আক্তার বলেন, তাঁকে থানায় আনা হয়েছে।