চট্টগ্রাম মেডিকেলে মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেপ্তার ২
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার পুলিশ মোবাইল ফোনসেট চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। ১৩ নম্বর ওয়ার্ডের এক রোগীর স্বজনের মোবাইল ফোনসেট নিয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. জীবন (২০) ও মো. সুমন (২২)। তাঁদের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ থানায় চুরির মামলা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডের ৫৩ নম্বর শয্যায় চিকিৎসাধীন তরিফিন আক্তারকে গতকাল দেখতে যান মো. ইলিয়াস নামের এক স্বজন। ওয়ার্ডে ঢোকার সময় ইলিয়াসের প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনসেট নিয়ে জীবন ও সুমন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ ধাওয়া করে তাঁদের ধরে ফেলে। এসআই জহিরুল প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ফোনসেট নিয়ে পালানোর সময় দুজনকে ধরে মোবাইলটি উদ্ধার করি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’