চট্টগ্রাম মেডিকেলের ডেন্টাল ইউনিটের তিন শিক্ষক অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কিছু ছাত্র গতকাল বুধবার বিভাগীয় প্রধানসহ তিন শিক্ষককে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষায় কম নম্বর দেওয়া হচ্ছে—এমন অভিযোগ এনে বেলা একটার দিকে কয়েকজন ছাত্র এ ঘটনা ঘটান।ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীরে প্রথম আলোকে বলেন, ‘দ্বিতীয় বর্ষের (পুরাতন) কিছু ছাত্র পরীক্ষায় ফলাফল আশানুরূপ না হওয়ার আশঙ্কায় শিক্ষকদের একটি কক্ষে তালা মেরে অবরুদ্ধ করে রাখে। পরে লোক পাঠিয়ে তাঁদের উদ্ধার করা হয়।’