চট্টগ্রাম মেডিকেলের সামনে চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন ছাত্ররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চাঁদাবাজির সময় এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন ছাত্ররা। সোমবার রাত ১১টার দিকে হাসপাতালের পূর্ব গেটে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া যুবকের নাম নুরে আলম ওরফে নুরু (৩৫)। নুরু মেডিকেল এলাকায় থাকেন।নুরু পুলিশকে জানান, এ ঘটনার সঙ্গে রিপন, মোটা কামাল, মো. কামালসহ আরও কয়েকজন স্থানীয় অ্যাম্বুলেন্স চালক ও তাঁদের সহযোগী জড়িত। ছাত্ররা নুরুকে ধরে পুলিশে দেওয়ার আগেই বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাহসির নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী একটি রিকশাভ্যানযোগে বেকারিজাত পণ্য মেডিকেলের পূর্ব গেট এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করেন। কিছুদিন আগে নুরুসহ কয়েকজন স্থানীয় যুবক ওই ব্যবসায়ীর কাছ থেকে আট হাজার টাকা চাঁদা নেন।