চট্টগ্রাম-রাঙামাটি সড়ক স্বাভাবিক হতে কয়েক দিন লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকার সড়ক উন্নয়নের কাজ চলছে। আজ শুক্রবার দুপুরে তোলা ছবি। সুপ্রিয় চাকমা
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কলাবাগান এলাকার সড়ক উন্নয়নের কাজ চলছে। আজ শুক্রবার দুপুরে তোলা ছবি। সুপ্রিয় চাকমা

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে যোগাযোগ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে। আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর ইফতেখারের নেতৃত্বে ১৯ ইসিবির একটি দল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সহযোগিতায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের চট্টগ্রাম থেকে ঘাঘড়া পর্যন্ত সড়ক যান চলাচলের উপযোগী করেছে। এতে চট্টগ্রাম থেকে ঘাঘড়া পর্যন্ত যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। ১৯ ইসিবির দলটি এখন রাঙামাটির দিকে অগ্রসর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাহাড়ধসে ঘাঘড়া ও মানিকছড়ির মধ্যবর্তী স্থানের রাস্তাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সাতছড়ি এলাকায় ১০০ মিটার রাস্তা সম্পূর্ণ দেবে যাওয়ায় পাহাড় কেটে বিকল্প রাস্তা তৈরির কার্যক্রম চলছে।
এ ছাড়া মেজর তৌহিদের নেতৃত্বে ১ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ৪০ সদস্যের একটি দল প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ পাহাড়ধস রোধে সেনানিবাস এলাকায় কাজ করছে।