চট্টগ্রাম রেলস্টেশন থেকে শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাইফুল নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে গতকাল শনিবার দুপুরে উদ্ধার করেছেন রেলওয়ের কর্মকর্তারা। সে নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না। ধারণা করা হচ্ছে, অভিভাবকদের সঙ্গে এসে শিশুটি ভিড়ের মধ্যে হারিয়ে যায়।জানা গেছে, দুপুরে মহানগর গোধূলী ট্রেন ছাড়ার আগে প্ল্যাটফর্মে শিশুটিকে বসে থাকতে দেখা যায়। তার সঙ্গে কোনো অভিভাবক ছিল না। সে কাঁদছিল। পরে রেলওয়ের কর্মকর্তারা তাকে উদ্ধার করে রেল পুলিশের হেফাজতে দেন।রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনজ্জামান বলেন, ‘শিশুটিকে উদ্ধার করে রেলওয়ে থানায় দিয়েছি। নিখোঁজ ছেলেটির খবর আমাদের বিভিন্ন স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে।’