চট্টগ্রাম রেলস্টেশনে গাঁজাসহ গ্রেপ্তার ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১০ কেজি গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব এই অভিযান চালায়।গতকাল শুক্রবার সকালে এই পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন বিপ্লব (২৩), মিলন (২১), হাবিবুর রহমান (২০), জমির হোসেন (২১) ও ইকবাল হোসেন (১৯)। জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে র্যাব-৭-এর একটি দল রেলস্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফরম থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।