প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেলস্টেশনের দুই নিরাপত্তাকর্মীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার সকালে কালোবাজারে টিকিট বিক্রির সময় একজন সাংবাদিক দুজনকে ধরে রেল কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে ওই দুজনের তথ্যের ভিত্তিতে আটক করা হয় আরও একজনকে।সাময়িক বরখাস্ত হওয়া তিনজন হলেন: চট্টগ্রাম রেলস্টেশনের সাত নম্বর কাউন্টারের কর্মী (বুকিং ক্লার্ক) কামরুজ্জামান মনির, রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার জেবাহ ও লাল্টু।রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।