চট্টগ্রাম রেলের দুজন সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্বে অবহেলার অভিযোগে চট্টগ্রাম রেলওয়ের স্টেশনমাস্টারসহ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুজন হলেন স্টেশনমাস্টার মাহবুব আলম এবং প্রধান বুকিং সহকারী রায়হান আলী।
রেল সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে রেলের চট্টগ্রাম স্টেশনে আকস্মিক পরিদর্শনে আসেন রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের। এ সময় রেলের আয়ের হিসাব প্রস্তুত না থাকাসহ দায়িত্বে অবহেলার অভিযোগে দুজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন তিনি। রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলার কারণে এ দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।