চট্টগ্রাম শহীদ মিনারে প্রদীপ জ্বেলে একাত্তরে শহীদদের স্মরণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে একাত্তরের ২৫ মার্চের কালরাতসহ মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ যুব ইউনিয়ন পৃথকভাবে শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করে। প্রদীপ প্রজ্বালন কর্মসূচিতে শহীদজায়া ও লেখিকা বেগম মুশতারী শফী, প্রজন্ম ’৭১-এর সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শওকত বাঙালি, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি আরিফ উল্লাহ হাই ও সাধারণ সম্পাদক রাজীব দেব উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। এসব সভায় যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং ২৫ মার্চ কালরাতকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়।