চট্টগ্রাম শিক্ষা বোর্ড কক্সবাজার সরকারি কলেজ এবারও শীর্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের এইচএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন। এর মধ্যে ৬২ জন নিয়ে এবারও শীর্ষ অবস্থানে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ।
কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, অতীতের মতো এবারও এই কলেজে ভালো ফলাফল হয়েছে। এবার এই কলেজ থেকে ৬১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেন ৫৭৯ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬২ জন। ফলাফলের দিক থেকে কলেজটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দশম স্থান অর্জন করেছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্যমতে, এবার জেলার ২১টি কলেজ থেকে ছয় হাজার ২৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেন তিন হাজার ৯২৩ জন। পাসের হার ৬২ দশমিক ৮৮ শতাংশ।