চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া নৌপথে জাহাজ চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে গতকাল শনিবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর সদরঘাট থেকে এমভি মনিরুল হক জাহাজটি যাত্রী নিয়ে সন্দ্বীপ ও হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়।গত ২৪ সেপ্টেম্বর নগরের সদরঘাট থেকে যাত্রা শুরুর দেড় ঘণ্টা পর যাত্রীবাহী এমভি মনিরুল হক জাহাজটি বিকল হয়ে পড়লে ওই নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। জাহাজটি মেরামত করে আবার চালু করা হয়।এই জাহাজে করে সন্দ্বীপে পৌঁছে একজন যাত্রী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। নির্ধারিত সময়ে দুপুরে জাহাজটি সন্দ্বীপের হরিশপুর ঘাটে নোঙর করে। সেখান থেকে সেটি হাতিয়ায় যায়। হাতিয়া থেকে আজ রোববার এটি আবার চট্টগ্রামের সদরঘাটে ফিরে আসবে।