চট্টগ্রাম সরকারি কলেজে ম্যুরাল উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিবির-অধ্যুষিত চট্টগ্রাম সরকারি কলেজে গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে নবনির্মিত শহীদ মিনার এবং ‘৫২ থেকে ৭১’ শীর্ষক ম্যুরাল। উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখর দস্তিদার।
পরে কলেজ ক্যাম্পাসে বিজয় দিবসের নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক-শিক্ষার্থীরা। এ ছাড়া রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজ অধ্যক্ষ শেখর দস্তিদার, উপাধ্যক্ষ জেসমিন আক্তার, অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক সৌমেন বড়ুয়া প্রমুখ।