চট্টগ্রাম সিটি করপোরেশনের বইমেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত ১৩ দিনব্যাপী বইমেলা গতকাল শনিবার বিকেলে শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে তিনটি প্রকাশনী প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বলাকা প্রকাশন, শব্দ শিল্প ও প্রথমা।
প্রকাশনী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, কাউন্সিলর জহর লাল হাজারী ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম প্রমুখ।