চট্টগ্রাম সিটি মেয়রের বিরুদ্ধে জিডির প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও তাঁর পরিবারের নামে থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রতিবাদ জানিয়েছেন প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা। তাঁরা দাবি করেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে মেয়রের ভাবমূর্তি, সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে মীর ইফতেখার উদ্দিন নামে এক ব্যক্তি ডবলমুরিং থানায় জিডি করেন। এক বিবৃতিতে তাঁরা বলেন, ২০১১ সালের ৮ সেপ্টেম্বর মীর ইফতেখার উদ্দিন আদালতে মেয়র ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন। বিবৃতিদাতারা মীর ইফতেখার উদ্দিনের অভিযোগকে বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তাঁর শাস্তি দাবি করেন। বিবৃতিদাতারা হলেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান চৌধুরী, হাসান মাহমুদ; কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, ফরিদ আহমদ চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মাহবুবুল আলম প্রমুখ।