চট্টগ্রাম স্টেশনে ব্রেকভ্যান লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমের কাছে তেলবাহী ওয়াগনের একটি ব্রেকভ্যান লাইনচ্যুত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এ কারণে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে তেলবাহী ওয়াগন সরানোর সময়ে একটি ব্রেকভ্যান লাইনচ্যুত হয়। এতে ওই ব্রেকভ্যান ও লাইনের সামান্য ক্ষতি হয়েছে। দুর্ঘটনার আগেই গুরুত্বপূর্ণ সব কটি ট্রেন চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে। ফলে স্টেশনে এর কোনো প্রভাব পড়েনি।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মিহির কান্তি গুহ প্রথম আলোকে বলেন, ব্রেকভ্যান লাইনচ্যুতির ঘটনায় তেমন কোনো প্রভাব পড়েনি। বিকেল তিনটা ২৫ মিনিটে ব্রেকভ্যানটি লাইনে ওঠানো হয়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।